সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তরে অবস্থিত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর সিএন্ডবির মোড়ে সদরদপ্তর পরিদর্শন করেন তিনি।এ সময় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিপটন পুলিশেরপুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। রাসিক মেয়র নগরীর নিরাপত্তায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনারের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।