বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদাতা:

পাবনায় নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরপরই জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি পাবনার আপামোর জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। একটি আধুনিক, নিরাপদ ও উন্নত পাবনা গড়তে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।”

দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্পষ্টভাবে ঘোষণা দেন, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। তিনি বলেন, “দুর্নীতির কোনো স্থান প্রশাসনে থাকবে না। আমি নিজেও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি এবং সকল কর্মকর্তা-কর্মচারীকেও এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হবে।”

তিনি আরও জানান, সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে। যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ নিয়ে জনগণ সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। “জনগণের পাশে থাকা এবং তাদের কথা শোনা—এটাই একজন প্রশাসকের মূল দায়িত্ব,” বলেন তিনি।

পাবনা শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নাগরিক সেবা সহজীকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

জেলা প্রশাসক হিসেবে সরকারের নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি একজন দায়িত্বশীল অভিভাবকের মতো জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আমিনুল ইসলাম।

নবাগত জেলা প্রশাসকের এমন প্রতিশ্রুতিতে পাবনার সর্বস্তরের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সচেতন মহল মনে করছেন, তার নেতৃত্বে পাবনা জেলায় সুশাসন, স্বচ্ছতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com