শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক 

Reading Time: < 1 minute

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখ বাড়ি থেকে মাদকদ্রব্য সহ চিহৃিত দু’মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।
ঘটনার সূত্রে জানা গেছে,রবিবার (১২এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই নাইমুর রহমান(নিঃ)সঙ্গীয় এএস আই জালাল উদ্দিন(নিঃ)সহ একদল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাঙ্গুড়া দক্ষিণ পাড়ার মৃত রাজিব শেখের ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়।
এসময় উপজেলার চৌবাড়িয়া উত্তর পাড়ার মৃত আবুল কাশেম’র ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন(৪২),পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার মৃত আঃ জব্বারের ছেলে শরিফুল ইসলাম(৪৫)কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও অপর পালাতক মাদক ব্যবসায়ী সবুজ শেখের বাড়ি তল্লাসি চালিয়ে ৬৪ টি পিচ নেশাজাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট,২টি মোবাইল ফোন সেট ও নগদ ১ হাজার ৪শ’৯৫টাকা জব্দ করা হয়।
এ সময় অপর মাদক ব্যবসায়ী সবুজ শেখ পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পরে।সোমবার(১৩এপ্রিল) সকালে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের সামাজিক কার্যক্রম কে ভাঙ্গুড়ার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com