শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

ইবির হলে চুরি!

Reading Time: < 1 minute

এম বি রিয়াদ, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম খালেদা জিয়া ছাত্রী হলের ৯টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় চুরি হওয়া জিনিসপত্রের হিসাব এখনো পাওয়া যায়নি। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চুরির ঘটনা প্রকাশ্যে আসে। তবে চুরির ঘটনা কবে ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি হল কর্তৃপক্ষ বা কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। হলের নিরাপত্তাকর্মীরা জানান, খালেদা জিয়া হলের দক্ষিণ ব্লকের ৯টি কক্ষের তালা ভাঙ্গা পাওয়া গেছে। কক্ষগুলো হলো- ২০৫, ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১২, ২১৩, ৩১০ ও ৪১১। ধারণা করা হচ্ছে চুরি হয়েছে। তবে কি কি মালামাল হারিয়েছে তা এখনো জানা যায়নি।
চুরির বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি অবগত হয়েছি। এটি অপ্রত্যাশিত ঘটনা। রবিবার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন তিনি। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হল ও ভবন থেকে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি বন্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com