বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ঈদকে সামনে রেখে ডোরাকাটা ষাঁড় নিয়ে স্বপ্ন দেখছেন পাবনার খামারী

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল হক,পাবনা
বেশ শান্তশিষ্ট সাদা-কালো ডোরাকাটা ফিজিয়ান জাতের ষাঁড় গরু বাদশা। বিশাল দেহী গরুটির ওজন প্রায় ৩০ মণ। আসন্ন ঈদুল আযহায় এই গরুটি প্রায় ১৪ লক্ষ টাকা বিক্রি হবে বলে আশা করছেন খামারী ফিরোজ শেখ। পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইল বাড়ী গ্রামের মৃত মাজাই শেখের ছেলে ফিরোজ শেখ। ২০১৫ সালে শখের বসে শুরু করেন গরুর খামার। প্রথমে দুটি গরু দিয়ে শুরু করলেও বর্তমানে খামারে রয়েছে ১৫ টি গরু। তবে এই ১৫ টি গরুর মধ্যে আলাদা ভাবে নজর কাড়ে বিশাল দেহী ফিজিয়ান জাতের গরু বাদশা। এ বিষয়ে খামারী ফিরোজ শেখ বলেন, চার বছর আগে তার নিজের খামারে গাভী থেকে একটি বাছুর হয়। অন্য গরুর চেয়ে আকর্ষণীয় গরুটিকে লালন পালনে নেয়া হয় বাড়তি যতœ। ভালোবেশে গরুটির নাম রাখেন বাদশা। গত বছর বিক্রির জন্য হাটে তোলা হলেও করোনা কালিন সংকটে কাংক্ষিত দাম না পেয়ে হতাশ ফিরোজ গরুটিকে ফিরিয়ে আনেন নিজ বাড়িতে। আসন্ন ঈদুল আযহায় এই গরুটি প্রায় ১৪ লক্ষ টাকা বিক্রি হবে বলে আশা করছেন খামারী ফিরোজ শেখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com