বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং
বাল্যবিবাহ বিষয়ক র্যালি ও আলোচনা সভা Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধকল্পে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম প্রচারণার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা।
সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরা ইয়াসমিন। এছাড়াও মসজিদের ইমাম ও কাজীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।