মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, আটঘরিয়া পাবনা :
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে পাবনার আটঘরিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল। সোমবার (২৩ জুন) সকালে আটঘরিয়া বাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি আটঘরিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের ত্রি-রাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। তিনি তার বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আব্দুল বারিক, সিরাজ হোসেন ও মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় যুবদল নেতা শাহীন, মাসুম নুরনবী, পন্টু, জহুরুল, বাবলু ও হানিফসহ উপজেলা যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com