বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

ঐক্যবদ্ধের কারণে ভোট কেন্দ্রে সাংবাদিক নির্যাতন হ্রাস পাচ্ছে: বিএমএসএফ

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সোমবার ২১ জুন ২০২১: সাংবাদিকরা আগের তুলনায় পেশাগত ঐক্যবদ্ধের কারণে নির্যাতন হ্রাস পাচ্ছে বলে ধারণা করছে বিএমএসএফ। সোমবারে অনুষ্ঠিত নির্বাচনে বিচ্ছিন্ন ঘটনায় ক’জন সাংবাদিক নির্যাতনের ওি হয়রাণীর শিকার হয়েছেন। তবে ভোলার বোরহানউদ্দিনে সোহেল নামে এক সাংবাদিকের নিখোঁজের ঘটনাটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে তাকে উদ্ধার করে প্রকৃত ঘটনা উদঘাটন করার দাবি করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাাচন পরবর্তী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত বৈঠকে এই অবস্থান ধরে রাখতে দেশের সকল পর্যায়ের সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশের ৩ শতাধিক ইউপি ও পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে কোনরুপ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেনি। এ থেকে ধারণা করা হচ্ছে দেশের মানুষ সচেতন হচ্ছেন, সাংবাদিকদের প্রতি আন্তরিক হচ্ছেন। কেননা; সাংবাদিকরাই সাধারণ মানুষের একমাত্র বিপদের বন্ধু।

উল্লেখ্য, দেশে চলমান নির্বাচন ইস্যুতে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে ৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন বিরোধী সেল গঠন করা হয়। সেল নেতৃবৃন্দ সারাদেশের বিএমএসএফ শাখাসমুহের সাথে যোগাযোগ, বিভিন্ন অনলাইন পত্রিকার খবর ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ করা হয়। এতে উল্লেখযোগ্য কোন সাংবাদিক নির্যাতনের ঘটনা পাওয়া যায়নি। তবে ভোটের আগের দিন দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষন কার্ড প্রদানে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও হয়রাণীর অভিযোগ পাওয়া গেছে।

দেশের কিছু স্থানে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাঁধাদানের খবর পাওয়া গেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় সাংবাদিক নির্যাতনের খবর জানাতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সাথে যোগাযোগ করতে পারবেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর দেশে নির্বাচনগুলোতে সাংবাদিক নির্যাতন কমিয়ে আনতে সকল পেশার মানুষ এবং সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com