বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ :
মামলা চলাকালীন জমি বিক্রি ও বসতবাড়ি ভাঙার হুমকির অভিযোগ তুলে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম ডাহিনী পাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম অভিযোগ করেন, ১৯৯৪ সালে তিনি প্রতিবেশী লিয়াকত আলীর কাছ থেকে জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। পরে লিয়াকত আলী জমির দখল দাবি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে তদন্তে তার কোনো দখল স্বত্ব না থাকলেও বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় চলতি বছরের ২৭ জানুয়ারি লিয়াকত আলী ওই জমির অংশ নাজিরুল ইসলামের কাছে বিক্রি করেন বলে অভিযোগ করা হয়। এরপর নাজিরুল ইসলাম গুন্ডাবাহিনী দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও দাবি করেন সফিকুল।
এ ঘটনায় তিনি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com