বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

কম্পিউটারে পর্নোগ্রাফি র‌্যাবের হাতে আটক ৬

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট সিংড়া নাটোর:
নাটোরের সিংড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাত ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চৌগ্রাম বাজার ও জামতলী নিচাবাজার থেকে ৬ জন কম্পিউটার ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব। আটককৃতরা হলেন, বড় চৌগ্রামের রুবেল (২৪), সাইফুল ইসলাম (৩০), জুয়েল (২৪), শাহ্ সুফি ওরফে শুভ (২৪), পাকুড়িয়া গ্রামের সাব্বির হোসেন (২৪) ও শ্রী রঞ্জন (২৮)। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে হস্তান্তর করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে সিংড়া থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com