বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

করোনায় রামেক হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এরআগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছিল ১৫ জনের। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন, পাবনার একজন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন রাজশাহীর দুইজন, চাপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের তিনজন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর চারজন, চাপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন ।
রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯২ জন। এরমধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন রোগী।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৬৭টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৭৫ জনের। আর নেগেটিভ হয়েছেন ২৯২জন ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com