বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কলেজ ছাত্রীকে আত্মহত্যা করতে প্রলুব্ধ করার অভিযোগে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলীপি পেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী মরিয়ম আক্তার রিচিকে আত্মহত্যায় প্রলুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে সহপাঠি ও পরিবারের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে এ দাবি করা হয়। পরে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহি অফিসারে কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। অভিযুক্ত শিপন মোল্লা লতিবপুর মোল্লাপাড়া গ্রামের তাজুল মোল্লার ছেলে। দুপুরে মিঠাপুকুর মহাবিদ্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে রিচি’র সহপাঠিরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে পরিবারের সদস্যরা মিলে একটি মানব বন্ধন করেন। পরে উপজেলা নির্বাহি অফিসারের কাছে স্মারকলীপি প্রদান করা হয়। রিচির পরিবারের সদস্য কবিরুল ইসলাম লাবলু বলেন, ‘লতিবপুর মোল্লাপাড়া গ্রামের শিপন মোল্লা’র সাথে রিচির প্রেমের সর্ম্পক ছিল। দির্ঘদিন ধরে সর্ম্পক চলাকালিন সময়ে তাদের মধ্যে অন্তরঙ্গ সর্ম্পকের সৃষ্টি হয়। যেদিন রাতে রিচি আত্মহত্যা করেন, সেদিন সারারাত সে শিপনের সাথে কথা বলেছে। পরে রিচি আত্মহত্যা করে। শিপন মোল্লার প্রলুব্ধে রিচি আত্মহত্যা করেছে।’
মোহন ইসলাম ও সৈকত মিয়া বলেন, রিচি এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করছিল। মিঠাপুুকুর সদরের রিমা ছাত্রী নিবাস থেকে সে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন সময় শিপন মোল্লা তার সাথে দেখা করেছে। আমরা শিপন মোল্লাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মুল ঘটনা উদঘাটন করা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com