মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কাজ শেষ করার আগেই ফাটল ধরেছে সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ নির্মাণে

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট সিংড়া:

নাটোরের সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা স্মুতিসৌধ নির্মাণ কাজ শেষ করার আগেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। শুরু থেকেই নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করায় এই ফাটলে অসন্তষ্ট প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা পরিবার সহ স্থানীয়রা। স্থানীয়রা জানায়,এলজিইডি”র আওতায় ৩২ লাখ টাকা চুক্তি মুল্যে উপজেলা মুক্তিযোদ্ধা স্মুতিসৌধ নির্মাণের কাজ পায় মন্ডল এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। আজ থেকে ৩ বছর আগে কাজ পেলেও কাজ শুরু করেন চলতি বছরের কিছু দিন আগে। স্বল্প সময়ের মধ্যে তড়িঘরি আর নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করায় নির্মাণ কাজ টেকসই হচ্ছে না। ফলে কাজ শেষ করার আগেই অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধের কাজ করছেন ঠিকাদারের লোকজন। কাজ শেষ করার অনেক অংশের সিমেন্ট বালি ধসে গেছে।স্মৃতি স্তম্ভের নীচের ৫ টি জায়গায় ফাটল ধরেছে। ফাটল ধরেছে স্মৃতি সৌধের প্রবেশ পথের প্লাষ্টার করা অন্তত্ব ৫ থেকে ৬টি জায়গায়।
নাটোর জেলা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান সালাহ উদ্দিন আল আজাদ ছানা বলেন,কাজের মান খুবই খারাপ হচ্ছে। যেখানে পাথর ও সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়ায় কথা সেখানে ব্যবহার করা হয়েছে নিম্ন মানের ইটের খোয়া। যার কারনে ঢালাই পর পরই ফাটল দেখা যাচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মন্ডল এন্টার প্রাইজের স্বত্তাধিকার মনিন্দ্রনাথ মন্ডল মনি বলেন, ৩ বছর আগে এই কাজটি পেলেও স্থানীয় মুক্তিযোদ্ধাদের কিছু জটিলতার কারনে কাজ শুরু করতে সময় লেগেছে। যে সব জায়গায় ফাটল দেখা দিয়েছে নির্মাণ কাজ শেষে ফিনিসিং করার সময় ওই ফাটল জায়গা গুলো ঠিক করে দেওয়া হবে। এতে আশা করছি পরবর্তীতে কোন সমস্যা হবে না।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিপ্লব আলী বলেন, কাজটি চলমান আছে। এর মধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হলে ওই ফাটলের জায়গা গুলোর সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com