মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে বাজারজাতকরণের উদ্দেশ্যে সংগ্রহের সময় বিপুল পরিমাণ নকল স্টার ব্র্যান্ডের সিগারেটসহ কামরুজ্জামান ওরফে বাবু (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে পণ্য গ্রহণকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার প্যাকেট নকল স্টার সিগারেট জব্দ করা হয়।
গ্রেফতার কামরুজ্জামান রাজশাহীর গোদাগাড়ী থানার ললিগ্রাম কাপাসিয়া পাড়া, বাসুদেবপুর এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে তিনি চন্দ্রিমা থানার শিরোইল কলোনীতে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, ঢাকার সাভার থানার বাইপাইল এলাকা থেকে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কসমেটিক্স সামগ্রীর আড়ালে নকল সিগারেটের চালানটি পাঠানো হয়েছিল। রিসিভ কাগজে পণ্যের বিবরণে কসমেটিক্স উল্লেখ ছিল এবং সেখানে নাজিম নামের এক ব্যক্তির স্বাক্ষর পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি স্বাক্ষরের পর কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতার আসামি ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে রাজশাহীসহ আশপাশের এলাকায় নকল ব্যান্ডরোলযুক্ত স্টার ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করে আসছিল। এসব সিগারেট অপরীক্ষিত হওয়ায় ধূমপানের জন্য ঝুঁকিপূর্ণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com