রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

খাগড়াছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির পানছড়িতে বেলায়েত হোসেন(৫২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৮ আগস্ট) রাত ১১টার দিকে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকা হতে তাকে আটক করা হয়। আটক বেলায়েত ফেনী সদর থানাধীন নৈরাজপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে। তার সাবেক ঠিকানা ভাই ভাই স্টোর পানছড়ি বাজার। জানা যায়, বেলায়েত হোসেনের নামে ২০০৬ সালের ২৭মে পানছড়ি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইন এর ৭/৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬মাসের সাজা প্রদান করে। পানছড়ি থানা সূত্রে জানা যায়, দীর্ঘ বছর ধরে বেলায়েত গা ঢাকা দিলেও পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিমের দিক নির্দেশনায় থানার চৌকস অফিসার এসআই অনিক, এএসআই কামরুল ও এএসআই মঞ্জুর ছাগলনাইয়া থানায় সফল একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com