বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

খাগড়াছড়ির গুইমারায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার সিন্দুকছড়ি সড়কে রমজান আলী(৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার(০২ ডিসেম্বর) ভোরে উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ভাড়ায় মোটরসাইকেল(চট্র-মেট্রো-ল-১৩-৩৩৩৫) চালক বলে জানা গেছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী নিহত যুবক চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে মোঃ রমজান আলী(৩০) বলে জানা গেছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর ৪টার দিকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি লাশের প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে। তবে অদ্যাবধি হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com