রবিবার, ২৬ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

খুলনার পাইকগাছায় গলায় রশি পেঁচানো অবস্থায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ শহিদুল ইসলাম,খুলনা :
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজার সংলগ্ন একটি পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শ্রাবণ (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়রা ঐ পুকুরে লাশটি ভাসতে দেখে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
শ্রাবন ঝিনাইদহ এলাকার জনৈক মাসুদুর রহমানের ছেলে ও স্থানীয় আমিন সরদারের সৎ ছেলে। এছাড়া সে স্থানীয় সহকারী পোষ্ট মাষ্টারের নাতি। শ্রাবন তার মায়ের সাথে নানার বাড়ীতে থাকত।
এলাকাবাসী জানায়, শিশুটির মা ও মাসুদের স্ত্রী রত্না বেগম পরকীয়ায় জড়িয়ে ২/৩ মাস পূর্বে স্থানীয় আমিন সরদারের সাথে বিয়ে করে। এরপর মাস দেড়েক আগে তাদের ছাড়াছাড়িও হয় বলে স্থানীয়রা জানান।
ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশটি ঐ পুকুরে ফেলে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরোতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com