পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ এ ছাড়া কেক কেটে জন্মদিন পালন।
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পাবনায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা: আহমেদ মোস্তফা নোমান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে পাবনা পৌর শহরের ডায়াবেটিক হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, পাবনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার এবং ছাত্রদল নেতা মীর সানজিত প্রান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা আমাদের। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ যেন সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে। জন্মদিনের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়া।”

পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ এ ছাড়া কেক কেটে জন্মদিন পালন।
এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে দোয়া মাহফিল, কেক কাটা ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈশ্বরদী পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ডাবলু, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এইচ এম জাকারিয়া, পৌর বিএনপির সদস্য খোরশেদ আলম দিপু ও আকরাম রায়হান বাবু, বিএনপি নেতা সাঈফ হাসান সেলিম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ নান্টু, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম ও সহসভাপতি ইমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল ও মনিরুল ইসলাম নাসিম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, পৌর যুবদল নেতা মীর হুমায়ুন কবির জেহাদ, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সম্রাট হোসেন, পৌর যুবদল নেতা মোশাররফ হোসেন, জালাল হোসেন ও কবির মাহমুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব ও ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কেক কাটা এবং আতশবাজির মাধ্যমে জন্মদিন উদ্যাপন করেন নেতাকর্মীরা।