বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

চর রাজিবপুরে শীতার্ত পরিবারে কম্বল বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর কুড়িগ্রাম:
কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর শীতার্ত মানুষগুলোর। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম। বুধবার(১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ব্রহ্মপুত্র নদী বেষ্টিত চর রাজিবপুর থানা চত্বরে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে ২০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ২৫ জন শিশু শিক্ষার্থীকে সোয়েটার(জ্যাকেট) উপহার দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রামে শীতের শুরু থেকেই বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তি সহায়তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী উপজেলা চর রাজিবপুরে এসব কম্বল বিতরণ করা হয়।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন- রৌমারী সার্কেল মো. সোহেল উদ্দিন, উলিপুর সার্কেল ইন্সপেক্টর নাজমুল আলম, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আতাউর রহমান, এসআই মশিউর রহমান, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com