শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল গুলি ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র, গুলি ও হেরোইন-সহ মোঃ তরিকুল ইসলাম(২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি জেলেপাড়া গ্রামের আবু সাইদের ছেলে।
সোমবার (১৬ জানুয়ারী) দুপুর র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, রবিবার বিকাল পৌনে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় তরিকুলের তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১৫০ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৪৭,৯৫০/- টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের গ্রেফতার তরিকুল অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে। এ ব্যপারে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com