বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ঝিনাইদহে ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ :
ঝিনাইদহে হরিণাকুন্ডুতে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে । এ ঘটনায় শিশুটির পিতা সোমবার বিকালে হরিণাকুন্ডু থানায় মামলা করেছেন। এ ঘটনার পর থেকে লম্পট পলাতক রয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৭ জুলাই রঘুনাথপুর ইউনিয়নের কাচারীতোলা গ্রামে বাড়ির পাশে খেলছিলো ওই শিশুটি। বেলা সাড়ে ১২টার দিকে একই গ্রামের জব্বার আলীর ছেলে মনছের আলী (৫৭) শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন মাঠে নিয়ে যায়। একটি পান বরজের পাশে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করতে থাকে। শিশুর কান্না শুনে পান বরজে কাজ করা কাচারীতোলা গ্রামের ইমদাদুল হকের ছেলে লিকু বেরিয়ে আসে। লিকুকে দেখে হাত পা জড়িয়ে ধরে লম্পট মনছের আলী। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় সমাজপতিরাও এড়িয়ে যায় এবং থানায় মামলা করতে নিষেধ করে।
সোমবার (১২ জুলাই) শিশুটির পিতা বাড়ি থেকে পালিয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পুলিশ আসার আগেই গাঢাকা দেয় আসামী মনছের।
ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুন্ডুর চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আমরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে জোর চেষ্টা চলছে। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামী মনছের আলীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com