বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ঝিনাইদাহ কলা বাগানে লেদ মিস্ত্রির মৃতদেহ

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে গলাই ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতো। সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোজাখুজি শুরু করে। এরপর তাদের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর একই এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তাকে তার বা শক্ত কিছু দিয়ে গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে যোগ করেন এ স্থানীয় জনপ্রতিনিধি। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পৌছেছি। তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে কি কারনে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি নিশ্চিত করা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com