বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

ট্রাফিক অব্যবস্থাপানায় যানজটে নাকাল রাজশাহবাসী

Reading Time: < 1 minute

বিশেষ প্রতিবেদক :
ট্রাফিক অব্যবস্থাপানায় যানজটে নাকাল রাজশাহবাসী। রাজশাহী মহানগরীর সাহেব বাজার গুড় পট্টি এলাকায় যত্রতত্র গাড়ি পাকিং এর ফলে যানজট এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। এখানে অসংখ্য গাড়ি পার্কিং ও রাস্তার পাশে বড় বড় ছাতা টানিয়ে ব্যবসা কেন্দ্র গড়ে তোলায় ফুটপাথ চলে গেছে ব্যবসায়ীদের দখলে। ফলে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার ফলে যানজট মানুষের দুর্ভোগে পরিনত হয়েছে। যানজট ও ব্যবসা প্রতিষ্ঠানের কারনে চলাচলের রাস্তা একেবারে সরু হয়ে গেছে । তারপর একাধিক লাইনে পার্কিং করা গাড়ি। লোকজন রিক্সা ভাড়া দিচ্ছেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগে একজন পুলিশ সুপার পদমর্যাদার ডেপুটি পুলিশ কমিশনার এর নেতৃত্বে পাঁচজন ইন্সপেক্টর এবং ২৬ জন সার্জেন্ট দায়িত্বে রয়েছেন। এরপরও এমন বেহাল দশা থেকে মুক্তি চাই রাজশাহীবাসী। রাজশাহী মহানগরীর মূলত সাহেব বাজার জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, লক্ষ্মীপুর মোড়, গোরহাঙ্গা , রেলগেট, আমচত্তর এবং ভদ্রা মোড় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। অথচ প্রায় সর্বত্রই ট্রাফিক বিভাগের দায়িত্বশীলদের গাছাড়া ভাব’ লক্ষ করা গেছে। জনদুর্ভোগ লাঘবে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে আরো তৎপর হতে রাজশাহীবাসী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com