সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

তারাগঞ্জে ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম,তারাগঞ্জ রংপুর:
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ জমিসহ ঘর আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল/২০২২) সকাল ১১টায় সারা দেশ ব্যাপী ৩২ হাজার ৯০৪টি ঘর প্রদান করা হয়। যার মধ্যে রংপুর জেলায় ৬৭৫টি এবং তারাগঞ্জ উপজেলায় ১০০টি পরিবারকে ২ শতাংশ জমিসহ আধাপাকা ঘর প্রদান করা হয়। গণভবন থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে এই ঘর প্রদান করেন।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান অনুষ্ঠান সুবিধাভোগীদের সরাসরি দেখানো হয়।
পরে ওই হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহানাজ বেগম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইলোরা ইয়াসমীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, জনস্বাস্থ্য কর্মকর্তা নাসির ইকবাল, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক বিপ্লব হোসেন অপু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিজয়, সাংবাদিক খলিলুর রহমান খলিল, জুয়েল ইসলাম, আরিফ শেখ, শিপুল ইসলামসহ প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন। আলোচনা সভা শেষে সুবিধাভোগীদের হাতে তাদের জমির দলিল হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com