রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত

কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত

Reading Time: < 1 minute

নাজমুল হোসাইন, কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে লিটন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে টেংগনমারী-কিশোরগঞ্জ সড়কের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রবিউল ইসলাম তার ছেলে লিটনকে নিয়ে ভ্যানে করে কিশোরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবাহী মাহেন্দ্র ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তার ছেলে লিটন ছিটকে পড়ে সড়কের পাশে দেয়ালে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে অবৈধ মাহেন্দ্র ট্রলি চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com