সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট ছাত্রীর মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে যাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রুয়েট ছাত্রকল্যাণ দফতরের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।মোঃ মামুনুর রশিদ বলেন, গত সোমবার (২৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে মৌমিতা আগুনে পুড়ে যান। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলা সদরের নগর ভবনের বিপরীত পাশে। তিনি আরও বলেন, এদিন রাতে মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।মৌমিতার মৃত্যুতে শোক জানিয়ে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার পবিত্র প্রসাদ ম-ল বলেন, মৃত্যুর পর তার মরদেহ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। এরকম অনাকাঙ্খিত ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com