সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

দুর্নীতির ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

Reading Time: < 1 minute

শারমিন সুলতানা মিতু, বিশেষ সংবাদদাতা:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় রাজীবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রফিকুল ইসলামের উপর হামলা করেছে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস ও তার সহযোগী ইউপি সদস্যরা। এ ঘটনায় ওই সাংবাদিক জড়িত বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রস্ততি নিচ্ছেন বলে সূত্র জানিয়েছে। শনিবার (২৭ আগষ্ট) দুপুরে রাজীবপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রধানমন্ত্রীর দেওয়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন হালনাগাদ শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস কার্ড ধারীদের কাছ থেকে জোরপূর্বক বাড়ীর ট্যাক্সের নামে ১৫০ টাকা করে দাবি করছেন। এসময় একাধিক ব্যক্তি ১৫০ টাকা দিয়ে অনলাইনে নিবন্ধনও করে। আবার যারা টাকা দিতে চাননি তাদেরকে অনলাইন করতে দেওয়া হবে না বলে হুমকি দেন খোদ চেয়ারম্যান ও তার সহযোগী ইউপি সদস্যরা। এরই চিত্র তথ্য-উপাত্ত ভিডিও করতে যান সাংবাদিক রফিকুল ইসলাম। তার ভিডিও’র দৃশ্য দেখে রাজীবপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন সাংবাদিকের ওপর চড়াও হন। এরপর ভিডিও করতে বাধা দেন রফিকুল ইসলাম তার সহযোগীরা। একপর্যায়ে তাকে অতর্কিত ভাবে কিল ঘুসি দিয়ে হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। ঘটনার পর ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন গণমাধ্যমকর্মীরা। হামলার শিকার সংবাদকর্মী রফিকুল ইসলাম বলেন, টাকা ছাড়া দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন করা হচ্ছে না, খবর পেয়ে পরিষদে গিয়ে তথ্য সংগ্রহ করলে আমার ওপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালায়।আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করেছি। এদিকে, সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিজল ইসলাম সজল। এনিয়ে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়। অভিযোগের বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম বলেন, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে। তবে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com