বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঢাকা :

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

মীর শাহে আলম বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। লেকগুলোর দূষণ রোধে সুয়ারেজ লাইনগুলোকে দাশেরকান্দি শোধনাগারে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিটিপি করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্তের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সোমবার(১ জুন) ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।  এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার ডেঙ্গু লার্ভা জন্মায় এমন অবিন্যস্ত ও নোংরা জায়গাগুলো পরিষ্কারের জন্য যে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মেয়াদ গত সোমবার শেষ হয়েছে বলে এই পরিদর্শনে জানানো হয়। দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় দুই সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com