মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

ধুনটে বগুড়া জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনট উপজেলায় বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সোমবার ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলার হলরুমে ইভিএম এর মাধ্যমে ধুনট উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত এই ভোট প্রদান অনুষ্ঠিত হয়। ভোট প্রদান শেষে বেসরকারি ভাবে ফলাফল প্রকাশ করা হয়। এবার জেলাপরিষদ এর এই নির্বাচনে মোট ১৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্যে ঘোষিত বেসরকারিভাবে ফলাফলে জানাযায়, চেয়ারম্যান পদে মকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে -১০৬ ভোট, আবদুল মান্নান মোটরসাইকেল প্রতীক নিয়ে -৪০ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পুরুষ পদে, একেএম ফজলুল হক হাতি প্রতীক নিয়ে-৮৪, সুজাউদ্দৌলা রিপন তালা প্রতীক নিয়ে-৬১ ভোট পেয়েছেন। উল্লেখ যে এখানে ০১ টি ভোট নষ্ট হয়। সাধারণ সদস্য মহিলা পদে, সুইটি মল্লিক মাইক প্রতীক-১৩, নাজনিল নাহার হরিণ প্রতীক-৪৭, ফিরোজা খাতুন দেওয়াল ঘড়ি-০২, রওশন আরা ফুটবল প্রতীক-১৬, সুরাইয়া খানম দোয়াতকলম প্রতীক-৬৮ ভোট পেয়েছেন। তাৎক্ষনিকভাবে কোনো প্রার্থীর কোনো প্রকার অভিযোগ জানা যায় নাই বা কোন বিশৃঙ্খলার ঘটনা কেউ জানান নাই। ভোট গননা শেষে বিজয়ী প্রার্থী কেউ কেউ আনন্দ মিছিল বের করেন। মোটামুটি ভাবে ধুনটে জেলাপরিষদ এর নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com