সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

ধুনটে বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নিহত এক

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া ধুনট উপজেলায় বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে রায়হান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রায়হান উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউট নগর গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ জানুয়ারি) হেউট নগর গ্রামের পশ্চিম পাড়া এলাকার রঞ্জু মিয়ার শিশু ছেলে ও প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে খেলাধুলা করছিল। এক পর্যায়ে রঞ্জু মিয়ার ছেলে কপালে আঘাত পায়। এ নিয়ে কলহের সৃষ্টি হলে উভয় পরিবারই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরের দিন মঙ্গলবার বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেন রাশেদের বাবা শহিদুল ইসলাম। তখন কোনো সমাধান না হওয়ায় দুই পরিবারের মাঝে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় রঞ্জু মিয়ার পক্ষে বাদশা মিয়ার ছেলে রায়হান ও তার ভাই নয়ন আহত হয়। ঘটনার দিনই ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রায়হান ও নয়ন বাড়ি ফিরে আসে। বুধবার সকালে পরিবারের লোকজনের সাথে স্বাভাবিক কথাবার্তা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান রায়হান। পরিবারের লোকজন তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (সাজিমেক) হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com