বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁয় নারীসহ চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার নিয়ামতপুরে নারীসহ চোর চক্রের ৫ সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ সদস্য রয়েছে। এ সময় পুলিশ বাড়ীতে চুরি যাওয়া বিভিন্ন মালামাল জব্দ করেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রবিবার ১৫ জানুয়ারি দুপুরে আটককৃতদের নওগাঁ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মালেকা বিবি (৫২), শহিদুল ইসলামের মেয়ে শাবানা আক্তার (২৬), গোলাম মোস্তফার মেয়ে মর্জিনা খাতুন (মুর্শিদা) (৪২), মৃত আব্দুল লতিফের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), এবং মোশারফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৮)। ওসি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার ১৪ জানুয়ারী বিকেল নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে। চুরি যাওয়া ২টি বগি কাঁসার থালা, দুইটি খাড়া বড় কাঁসার থালা, একটি ছোট কাঁসার বাটি, একটি কাঁসার গ্লাস, দুইটি নতুন লুঙ্গী, দুইটি স্বর্ণের আংটি যার মূল্য ৪ হাজার টাকা, দুইটি রেডিমেট স্বর্ণের নাক ফুল, যার সর্বমোট ১৫ হাজার ৬শ টাকার মালামাল জব্দ করা হয়েছে। পরদিন ১৫ জানুয়ারি দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচ জনকে নওগাঁ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রবিয়া গ্রামের বিফল কুমার ঘোষ জানান, ১৪ জানুয়ারী বরিয়া খোলা মাঠে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা সেই ঘোড়দৌড় দেখার জন্য গেলে বাড়ী ফাঁকা পেয়ে এই চোর চক্র আমার বাড়ীর জব্দকৃত মালামাল চুরি করে পালিয়া যাওয়ার সময় প্রতিবেশীরা দেখতে পেলে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামবাসী তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং মালামালসহ হাতে নাতে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ তাদের মালামালসহ আটক করে। এ বিষয়ে আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com