বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নওগাঁর মান্দায় পুকুর খনন করে রাস্তা নষ্ট জরিমানা এক লক্ষ টাকা

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন ও তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন ও গ্রামীণ পাকা রাস্তা নষ্ট করার অপরাধে এক পুকুর মালিকের ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অপর এক পুকুরের ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেন।
মঙ্গলবার (১০ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি ও নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ড প্রাপ্ত হলেন তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এনামুল হক ও অপর তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বাবুর ভেকুমেশিনের ব্যাটারী জব্দ করা হয়৷
মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি ও নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, তেঁতুলিয়া হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন ও তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন করে ট্রাক্টরে মাটি বহন করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়াই গ্রামীণ কাঁচা পাকা রাস্তা নষ্ট হওয়ায় ও জনসাধারণের ভোগান্তী করার অপরাধে পুকুর মালিক কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা ও অপর এক ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করা হয়েছে ৷

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com