শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

নওগাঁয় ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :
নওগাঁ জেলার রানীনগরে ডোবার পানিতে পড়ে ১০ মাস বয়সী আমেনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৮ আগস্ট,রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মালশন গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই শিশু মালশন গ্রামের মুক্তার হোসেনের মেয়ে বলে জানা গেছে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে,রবিবার দুপুরে শিশুটির চাচাতো বোন মোহনার সঙ্গে তাদের বাড়ির সামনে উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে মোহনা শিশুটিকে রেখে বাড়ির ভেতরে যায়। এসময় শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এর কিছু পর শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার একপর্যায়ে ডোবার পানিতে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। তবে ততক্ষণে শিশুটি মারা যায়।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ডোবার পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির পরিবার পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com