শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁয় ডোবায় পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁ জেলার রাণীনগরে ডোবার পানিতে পড়ে রনি হোসেন (৩২) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রনি উপজেলার সদর ইউপির খট্টেশ্বর সাহাপাড়া গ্রামের গফুরের ছেলে।
নিহতের স্ত্রী নাদিরা বেগম জানান, তার স্বামী রনি একজন পেশায় কাঠমিস্ত্রি। উপজেলার আবাদপুকুর বাজারের বেবিস্ট্যান্ড এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। সপ্তাহে প্রতি শনিবার সে বাড়িতে থেকে দোকানে কাজে যেতেন এবং বৃহস্পতিবার দিনে বাড়িতে চলে আসতেন। রনি দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। এদিন বৃহস্পতিবার (৩০ জুন) সকালে দোকানে কাজের ফাঁকে পাশে একটি ডোবার পাড়ে রনি প্রস্রাব করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় দোকানে ফিরে না আসায় তার সহকর্মীরা খুঁজতে গিয়ে দেখতে পায় ডোবার পানিতে পড়ে আছে রনি। এ সময় তার সহকর্মীরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com