বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

নওগাঁয় নির্বাচনী সহিংসতায় আটজন আহত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁ জেলার রাণীনগরে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজাদুল ইসলাম (৪১) নামে এক প্রার্থীসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের নওগাঁ ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার পারইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামতা গ্রামে।
আহত প্রার্থী আজাদুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পারইল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার (সাধারণ সদস্য) পদে ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকেলে আমরা কর্মী-সমর্থক নিয়ে পুরো ওয়ার্ডে একটি মিছিল বের করি।
তিনি আরও বলেন, মিছিল শেষে রাত অনুমান সাড়ে ৯টায় কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতিকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তার সমর্থকরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল এবং তার সমর্থক কামতা গ্রামের জসিম উদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৫২),মিজানুর রহমানের ছেলে ইয়াদুল (২৩),রফিকুলের ছেলে সাফি (২৪) ও আহসান আলীর ছেলে জামিল হোসেন (৩৫) আহত হয়। আহতদের রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান জানান,আমার কর্মী সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের আবেদ আলীর ছেলে আমার কর্মী-সমর্থক ইয়াছিন(৫৫),খলিলুরের ছেলে মোহাম্মদ আলী (৫২) ও আক্কাছ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছে। আহতদের রাতেই আদমদীঘি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ীতে এসেছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, এঘটনায় এক পক্ষের নিকট থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com