মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

নাটোরে র‌্যাব সিপিসি ২ এর অভিযানে গাঁজাসহ ১জন আটক

Reading Time: < 1 minute

প্রেস রিলিজ
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা
০৫ কেজি ১০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অদ্য ১২/১০/২০২২ খ্রিঃ রাত্রী ০২.৪৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ঘটনাস্থলঃ ‘নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন পূর্ণকলস কলেজ পাড়া সাকিনস্থ ধৃত ০১ নং আসামী বাবুল শেখ (৩৬), পিতা-মোঃ ইব্রাহিম শেখ এর মালিকানাধীন একতলা বিশিষ্ট বিল্ডিং’ এ অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। বাবুল শেখ @ বাবলু (৩৬), পিতা-মোঃ ইব্রাহিম শেখ, মাতা-তসলিমা বেগম, সাং-পূর্ণকলস, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর’কে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ০৫ কেজি ১০০ গ্রাম, ছুরি-০১টি, চাপাতি-০২টি, হাসুয়া-০১টি, মোবাইলফোন-০২ টি, সিমকার্ড-০৪টি টিসহ গ্রেফতার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার নিকট থেকে উদ্ধারকৃত গাঁজা পলাতক ০২ নং আসামী মোঃ হেদায়েত উল্লাহ বাবু (৪৫), পিতা-মোঃ আফতাব উদ্দিন মাষ্টার ও পলাতক ০৩ নং আসামী মোঃ শাহীন আলম (৩৫), পিতা-মৃত আব্দুল আজিজ, উভয় সাং-মুলাডুলি, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাদ্বয়ের। উক্ত গাঁজা পলাতক আসামীদ্বয় লালমনিরহাট জেলা থেকে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তাহার নিকট পাঠিয়েছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামী এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এজাহার দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত/–কিশোর রায়,সিনিঃ সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার), ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com