সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে নৌকা মার্কায় ভোটি দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে এমপি প্রিন্স

Reading Time: 2 minutes

আল এহসান হক মাসুক , পাবনা:

একটি দেশের উন্নয়নের পিছে একটি শিক্ষিত জাতির গুরুত্ব অনেক বেশি। দেশে উন্নয়ন করতে হলে শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে নারী শিক্ষার পাশাপাশি ও শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজকে আপনারা দেশের যেখানেই তাকাবেন সেখানেই আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কাজ দেখতে পাবেন। আর বর্তমান আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আগামী ২০৩০ সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে বিশ^বাসির নিকট মাথা উচু করে দাড়াবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করার বিকল্প নেই। গতকাল পাবনা সদর উপজেলার দ্বীপচর দেওয়ানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত দ্বীপচর প্রাথমিক বিদ্যালয়ের ৬ তলা ভিত্তি প্রস্তর স্থাপন ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স উপরোক্ত কথাগুলো বলেন। এমপি প্রিন্স এ সময় মা সমাবেশে আগত মায়েদের উদ্দ্যেশে বলেন, আপনার নারী জাতি আপনারাই ভালো দেখেছেন বর্তমান সরকার নারীদের শিক্ষা , অধিকার ও নারী ক্ষমতায়নে কতটা ভূমিকা রেখে চলেছেন। তাই আমার মা বোনদের প্রতি আহ্বান আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যেমে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবেন। এর আগে এমপি প্রিন্স বেলা ১২ টায় আশুতোষপুর আনিছমোড় থেকে কোমরপুর হাট ভায়া দিলফাদের বাড়ী পর্যন্ত ৩৭ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যায়ে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। দ্বীপচর দেওয়ানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান মোঃ মাসুদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক শামসুন্নাহার রেখা , জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. আহাদ বাবু , দোগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলি হাসান। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ , অর্থ সম্পাদক মোঃ হিরোক হোসেন , সাবেক মহিলা আ.লীগ নেত্রী নেহার আফরোজ জনি , পৌর আ.লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন দুলাল , পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি , জেলা কৃষকলীগ নেতা দেওয়ান বাবলু , দোগাছী ইউনিয়ন ৪, ৫, ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি দেওয়ারন মোঃ আব্দুল্লাহ , ৭ , ৮, ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জনাব আলী বয়াতি , দীপচর ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক আব্দুর সুবাহান সরদার। এ সময় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক , সকল শিক্ষকবৃন্দ , সদর উপেজলা আ.লীগ , পৌর আ.লীগ, ইউনিয়ন আ.লীগের নেতৃবুন্দ সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com