বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ধুনটের সেই মোহনপুর ব্রীজের উদ্বোধন করলেন এমপি হাবিব

Reading Time: 2 minutes

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সকলের প্রতীক্ষিত বগুড়ার ধুনটে সেই আরকাটিয়া মোহনপুর ঘাট রাস্তায় ইছামতী নদীর উপর ৮১ মিটার পিএসসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এছাড়া তিনি পারনাটাবাড়ি- নাটাবাড়ি ভায়া সোনারগাঁও, কান্তনগর ভায়া কাউয়াগাড়ি, বেড়ের বাড়ি উত্তর পাড়া ভায়া গোদাগাড়ি পাড়া, জোড়খালি ইউ জেড আর শামসুল ব্রিক ফিল্ড ভায়া জোড়খালি মাদ্রাসা, চালা পাড়া ইউ জেড আর ভায়া দক্ষিণ পাইকপাড়া, বিলপথিয়া ভায়া রুদ্রবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, সাঘাটিয়া হাট ভায়া শ্যামগাঁতি রাস্তা উন্নয়ন ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সোমবার ১২ এপ্রিল সন্ধ্যায় কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) গোলাম মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এ জি এম বাদশাহ্,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, ওসি তদন্ত রাজ্জাকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, গোসাই বাড়ি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন,আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, রেজাউল করিম তালুকদার দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল হক লিটন,সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আফসার আলী, এম এ তারেক হেলাল, শফিকুল ইসলাম চান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রীজটি উদ্বোধনকালে এলাকায় এক আনন্দের বন্যা বয়ে যায়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গ্রামকে আধুনিকায়ন করে শহরে পরিনত করতে এটা তারই একটা অংশ। গ্রামকে উন্নত করতে গেলে শুরুতেই যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ঘটাতে হবে, তাই এভাবেই বর্তমান সরকার একের পর এক কাজ করে যাচ্ছে এবং যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com