শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reading Time: < 1 minute

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ :
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা পার্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ প্রমুখ। পরে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমান, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মো. রাকিবুল হাসান বিরু সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে পুরাতন স্টেডিয়ামে বড়পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com