সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত

Reading Time: < 1 minute

আঃখালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারপিটে যুবক জাহাঙ্গীর আলম (২৮)নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
আহত ৩ জনই নিহত জাহাঙ্গীর পক্ষের বলে জানা যায়। তারা হলেন, হাফিজুর রহমান (৪৯), মাসুদ রানা (৩৮) ও সোনা মিয়া (৩০)। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তন্মধ্যে হাফিজুরের অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার হরিনাথপুর ইউপির তালুকজামিরা বেপারীপাড়া গ্রামে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের কবিরাজ পাড়ার মৃত সিফাত উল্লাহর ছেলে লালু মিয়া ও মতিউর রহমান গং’দের সাথে জাহাঙ্গীর গং’দের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পরস্পর মামলা পাল্টাসহ বিরোধ চলে আসছিল। এরই জেরধরে এদিন সকালে স্থানীয় তালুকজামিরা বাজারের দক্ষিণপার্শ্বে লালু মিয়া গং-এর লোকজন অতর্কিত জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এসময় বেধড়ক মারপিটে জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে গাইবান্ধা-৩ আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান ও থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।থানা অফিসার ইনচার্জ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, মারপিটের ঘটনায় জাহাঙ্গীর নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com