মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় ঘরের তারে কাপড় মেলে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে হটোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নেন হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও তার মেয়ে আলেছা খাতুন (৩৫)। দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০ টার দিকে বাড়ির ঘরের তারে কাপড় মেলে দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ^াস বলেন, তার মেয়ে গতকাল সোমবার বিকেলে তার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে স্ত্রী এবং মেয়ের এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।