রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী লিফলেট বিতরণ পরিচ্ছন্নতা অভিযান প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন টেকসই কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তি বিস্তারের কোনো বিকল্প নেই — কৃষিবিদ মসীহুর রহমান পাবনায় পুলিশের অভিযানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ১৯জন ভ্রাম্যমান আদালতে সাজা ১৫জন পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

পাবনায় গাঁজাসহ ২ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি: র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা, পাবনা র‌্যাব কর্তৃক ০১ (এক) কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ২৮ নভেম্বর, ২০২২ তারিখ ২০.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন ধোপখোলা সাকিনস্থ (দোগাছি ইউনিয়ন) ধোপখোলা সমবায় ব্রিকস এর ভিতর ইট পোড়ানোর চিমনীর পূর্ব পাশের্ কাঁচা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ মতিন (৩৫), পিতা-মোঃ আজিজুল ফকির, ২। মোঃ সুজন শেখ (৪৫), পিতা-মোঃ মান্নান শেখ, উভয় সাং-ধোপখোলা, থানা-পাবনা, জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হইতে ০১ (এক) কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড এবং নগদ-৬০০/-টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

স্বাক্ষরিত-কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com