নিজস্ব সংবাদদাতা ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জেরধরে হত্যার উদ্দেশ্যে একজনকে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মো. হাসমত আলী (৪২) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া মালিথা পাড়ার ওয়াজ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার ৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা অনুমান সোয়া ৬ ঘটিকার দিকে নিজের জমির সব্জি দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া শান্তিনগর এলাকার মো. মান্নান মন্ডলের বসত বাড়ির সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে মো. মান্নান মন্ডল, স্ত্রী ফিরোজা বেগমএবং ছেলে মো. ফিরোজ মন্ডল, মো. করম মন্ডলের ছেলে মো. হান্নান মন্ডল, মো. আমজাদ মন্ডলের ছেলে মো. কারিবুল মন্ডলগং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা করে মো. হাসমত আলীকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্রদিয়ে কোপানো সহ তাকে বেদম প্রহার করতে থাকেন। এসময় হাসমত আলীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে পরিবারের লোকজন এসে রক্তাক্ত এবং গুরুতর অবস্থায় হাসমত আলীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে আহত হাসমত আলীর ছোট ভাই মো. শামসুল বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে বিষয়ে তাদের বাড়ি পাশে মতিয়ার মন্ডল প্রতিবাদ করায় তাকে এলো পাথারি ভাবে বাঁশ দিয়ে তাকেও আঘাত করেন এ বিষয়ে মতিয়ার মন্ডল ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।