বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে

পাবনার ঈশ্বরদীর লোকোশেডকে মাদকের আড্ডা উল্লেখ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রয়োজন হলে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা কিংবা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীর লোকোশেডকে মাদকের আড্ডা উল্লেখ করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রয়োজন হলে মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলা কিংবা চাঁদাবাজির ঘটনা আর সহ্য করা হবে না।
রবিবার (৩১ মে) বিকেল ৫টায় ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, “কোনো মাস্তান, সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছে জীবনে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। ভোটের জন্য কখনো সন্ত্রাসীদের দ্বারস্থ হইনি। জনগণের শক্তিতেই রাজনীতি করি এবং জনগণকে নিয়েই একটি সুন্দর ঈশ্বরদী গড়ে তুলতে চাই।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “কোনো সন্ত্রাসী বা দল থেকে বহিষ্কৃত নেতার কথামতো তাদের পাহারা দেবেন না। সরকারি পুলিশ ও সরকারি অস্ত্র কোনো সন্ত্রাসীর নিরাপত্তার জন্য ব্যবহার হতে পারে না। বিএনপির সাংগঠনিক কাঠামো রয়েছে, সেটিকে উপেক্ষা করে সন্ত্রাসীদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “যা যা করা প্রয়োজন, আমি তাই করব। প্রয়োজনে লোকোশেড এলাকার মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। প্রতিদিন নিরীহ মানুষকে মারধর, ভয়ভীতি ও চাঁদাবাজি আর চলতে পারে না। ভবিষ্যতে কারও কাছ থেকে চাঁদাবাজি করা হলে কিংবা কোনো নিরীহ মানুষের ওপর হামলা হলে বিএনপির নেতাকর্মীদের জানাবেন। আমরা এসব অপকর্ম চিরতরে বন্ধ করতে চাই।”
তিনি আরও বলেন, দল থেকে বহিষ্কৃত ব্যক্তি এবং যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করেছে, তাদের আর বিএনপিতে জায়গা দেওয়া হবে না। দলকে সুসংগঠিত রাখা গেলে আগামী নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলুর সভাপতিত্বে এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় উপজেলা যুবদল, কৃষকদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি -এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com