শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ মে ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠ প্রাঙ্গণে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস।

Reading Time: 2 minutes

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মে ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠ প্রাঙ্গণে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ আনন্দ মেলাটি উদ্বোধন করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি, কৃষিবিদ হাসান জাফির তুহিন। মেলাটিতে দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য আনা হয়েছে দি বুলবুল জয়ার সার্কাস, নাগরদোলা ও হাতি।
এছাড়াও মেলাটিতে বসেছে বিভিন্ন রকমের কসমেটিকের দোকান, বিভিন্ন আসবাসপত্রের দোকান, বিভিন্ন খাবারের দোকান। সব মিলিয়ে মেলাটি দর্শনার্থীদের মন কেড়ে নিবে বলে জানিয়েছেন মেলা কতৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, সাধারণ সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম বুরুজ,সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি  অ্যাডভোকেট মজিবুর রহমান এবং সাবেক পৌর বিএনপি সভাপতি শামসুল হক সহ উপজেলা ও পৌর বিএনপি,র সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন পর ভাঙ্গুড়ায় এমন একটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জন্যে মেলাকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, হইচই, সংঘাত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে মেলায় কোনো ধরনের অশ্লীলতা বা অসামাজিক কর্মকাণ্ড কে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তারা সকলেই উল্লেখ করেন।

পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ মে ভাঙ্গুড়া উপজেলার ঐতিহাসিক বড়াল ব্রিজ খেলার মাঠ প্রাঙ্গণে তরঙ্গ সাংস্কৃতিক নাট্যগোষ্ঠীর উদ্যোগে শুরু হয়েছে ৭ দিন ব্যাপি ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল জয়ার সার্কাস।

 

এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার সুব্রত কুমার ও অপূর্ব কুমার সহ  নিরাপত্তার জন্য একাধিক পুলিশ সদস্যরা।
স্থানীয়দের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, সার্কাস ও নাগর দোলা মেলাটি সব শ্রেণি-পেশার সাধারণ মানুষের জন্য বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com