বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

Reading Time: < 1 minute

পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

সাঁথিয়া প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত দশজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজির উদ্দিন (৩৫) দয়রামপুর গ্রামের ইলবাজ প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানায়, ধোপাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভপতি দয়রামপুর গ্রমের বাসিন্দা এনামুল কবির শশি ও তাজমুল হোসেন মেম্বার এর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।
এতে নাজির ও তাজমুল মেম্বারসহ অন্তত দশজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের মধ্যে ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সংঘর্ষ ও হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com