সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে

Reading Time: 2 minutes

গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নাম এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উচ্চারিত হচ্ছে। তবে এই উঠে আসা হঠাৎ নয়-এর পেছনে আছে দীর্ঘদিনের রাজপথের লড়াই, প্রতিকূলতার সঙ্গে আপসহীন অবস্থান, আর দলীয় রাজনীতির প্রতি একধরণের দৃঢ় অঙ্গীকার।
পাবনার চাটমোহরের আফ্রাতপাড়া মহল্লা থেকে উঠে আসা আরিফা সুলতানা রুমা রাজনীতির কঠিন বাস্তবতার মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলেছেন। প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে হিসেবে রাজনীতির পরিবেশে বড় হলেও নিজের জায়গা তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক অনেক সংগ্রামের পথ। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ রুমা খুব অল্প বয়স থেকেই সংগঠনের কাজে নিজেকে জড়িয়ে তুলেন। দলীয় সূত্রে জানা গেছে, সরকারি ইডেন মহিলা কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। পরে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এই পথচলায় ছিল না কোনো সহজ রাস্তা। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার পুলিশি বাধা, হামলা, মামলা ও জেলে যাওয়া সব বাধার মুখোমুখি হয়েছেন তিনি বার বার।  ২০১৮ সালে কারাভোগ এবং টানা ৮ দিনের রিমান্ডে এই অভিজ্ঞতাগুলো শুধু তার রাজনৈতিক পরিচয়কেই নয়, ব্যক্তিত্বকেও আরও দৃঢ় করেছে। যখন দলের দুঃসময়ে অনেকেই দূরে সরে গেছেন, তখনও আরিফা সুলতানা রুমার অবস্থান ছিল সুস্পষ্ট, রাজপথই ছিল তার একমাত্র ঠিকানা। স্থানীয়দের ভাষায়, “সংগ্রামকে যারা জীবনের অংশ বানাতে পারে, তারাই একসময় নেতৃত্বে আসে,” আরিফা সুলতানা রুমার ক্ষেত্রে এই কথাটি যেন বাস্তব হয়ে উঠেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকায় নারী জাগরণে তার সক্রিয় ভূমিকা তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।
আরিফা সুলতানা রুমা জানিয়েছেন, তিনি দলের জন্য কখনও আপস করেননি। ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক অস্থির সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি মাঠে থেকেছেন, নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রেখেছেন। তার এই ধারাবাহিক উপস্থিতি এবং সক্রিয়তা দলীয় সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই মনে করছেন তিনি।  তিনি জানান, এখন সামনে নতুন অধ্যায় সংসদ। সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সামনে তার দায়িত্ব আরও বেড়েছে। শুধু দলের প্রতিনিধিত্ব নয়, বরং এলাকার মানুষের প্রত্যাশা, বিশেষ করে নারীদের কণ্ঠস্বর তুলে ধরার দায়ও এখন তার কাঁধে বলে জানান আরিফা সুলতানা রুমা।
রাজনীতিতে অনেকেই আসেন, আবার হারিয়েও যান। কিন্তু যারা প্রতিকূলতার ভেতর দিয়ে নিজেদের তৈরি করেন, তাদের গল্প আলাদা হয়ে থাকে। এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার গল্প ঠিক তেমনই সংগ্রাম, স্থিতি, আর ধীরে ধীরে সামনে উঠে আসার এক বাস্তব উদাহরণ।
মনোনয়নের বিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে নানা মেরুকরণ হয়েছে। কিন্তু আমার ঠিকানা ছিল বিএনপি ও জিয়া পরিবার। দলের জন্য কখনও কোথাও আপস করিনি। নারী জাগরণের অগ্রদূত ও সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি।”
তিনি আরও বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলন সংগ্রাম করেছি। তাই সংরক্ষিত নারী এমপি প্রার্থী হিসেবে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারবো,ইনশাল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com