বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনার সুজানগরে করোনা ভাইরাস সংক্রামণ রোধে কঠোর লক ডাউন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা :
দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিদিন মানুষের প্রাণহাণী ঘটছে। এই সঙ্কটময় পরিস্থিতি রোধকল্পে বৃহস্পতিবার সকাল থেকে সরকারি বিধি-নিষেধ ও কঠোর লক ডাউন শুরু হয়েছে। করোনা ভাইরাস সংক্রামণ রোধে সারা দেশের ন্যায় পাবনার সুজানগর পৌর শহরে চলছে সরকারি বিধি-নিষেধ ও কঠোর লক ডাউন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৩ দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেন। পৌর শহরে প্রধান সড়কে পণ্যবাহী যানবাহন ও ভ্যান রিক্সা চলাচল করছে সীমিত আকারে। বিনা প্রয়োজনে কেউ বাইরে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধি-নিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com