বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনার সুজানগরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৪ ব্যাংক কর্মকর্তা গুরুত্ব আহত

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে ৪ ব্যাংক কর্মকর্তা গুরুত্ব আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ ইউনিয়নের (মুজিব বাঁধ) উদয় পুর জোড়া ভাটা নামক স্থানে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে ৪ ব্যাংক কর্মকর্তা গুরুত্ব আহত হয়। আহতরা হলেন, নাজির গঞ্জ অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক আটঘরিয়া উপজেলার আনোয়ার হোসেন (৩৮), পাবনা সদর উপজেলার ভারাড়া ইউনিয়নের ছেউলী গ্রামের ইউনুস আলী (৪০) ও বিল্লাহ হোসেন (৩৮) সুজানগর উপজেলার উলাট গ্রামের গোলাম মোস্তফা (৫৯)। আহত অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান,ব্যাংকের হিসাব শেষে সিএনজি যোগে সবাই একসাথে বাসায় ফেরার পথে উদয় পুর জোড়া ভাটা সংলগ্ন (মুজিব বাঁধ) সামনের দিক থেকে একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে সিএনজি উল্টে আমরা সবাই আহত হয়েছি। আহতদের সুজানগর মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদী হাসনাইন রকি ও ডাঃ আব্দুল্লাহ হেল বাকি জেসান জানান, আহতদের মধ্যে ইউনুস আলী ও বিল্লাহ হোসেনের অবস্থার অবনতি হলে তাদের কে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। অন্য দের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com