বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা : পাবনা সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে,বিশ্ব খাদ্য দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুজানগরে বিশ্ব খাদ্য দিবসের র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তরিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা রাফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।